শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাঙ্গামাটির লংগদুতে জনসচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি   |   সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাঙ্গামাটির লংগদুতে জনসচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
২৮

৭ সেপ্টেম্বর (রবিবার) সকাল সাড়ে দশটায় রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে থানা পুলিশের আয়োজনে জেন্ডার ভিত্তিক সহিংসতা, ভিক্টিম সাপোর্ট পরিসেবা জনসচেতনতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে “জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিসেবা বিষয়ক জনসচেতনতা মূলক কর্মসূচি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান।

এসময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লংগদু উপজেলার সাংগঠনিক সম্পাদক ও মাইনীমুখ বাজার কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম মেম্বার, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি রঞ্জন চাকমা, থানার ওসি (তদন্ত) সরজিৎ দেব নাথ ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এবিএস মামুন সহ প্রমুখ। কর্মশালায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতন হতে হবে। সচেতনতাই পারে আমাদের জেন্ডার ভেদাভেদহীন সমাজ গড়তে, নারী শিশুদের অধিকার রক্ষা করতে। বক্তারা জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিসেবা এবং জনসচেতনতা মূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com