শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“রাঙ্গামাটির লংগদুতে জামায়াতের এমপি প্রার্থীর গণ-সংযোগ”

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামটি):   |   শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ২৮৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“রাঙ্গামাটির লংগদুতে জামায়াতের এমপি প্রার্থীর গণ-সংযোগ”
২৭

২৯৯ নং রাঙ্গামটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোখতার আহম্মেদ রাঙ্গামটি পার্বত্য জেলাধীন লংগদু উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন।

৩১ অক্টোবর, ২০২৫, শুক্রবার বিকাল ৯টা হতে গণ-সংযোগ শুর করেন। ০১ নং আটারকছড়া ইউনিয়নের উত্তর ইয়ারিংছড়ি  বাজার, ভাঙ্গামুড়া, যাত্রামুড়া , করল্যাছড়ি বাজার, তিনব্রিজ বটতলা, মাইনীমুখ ইউনিয়নের কালুমাঝি টিলা, পশ্চিম সোনাই, ইসলামাবাদ এলাকায় এ গণ-সংযোগে অংশগ্রহন করেন।
এসময় জামায়াতের দলীয় প্রার্থী এডভোকেট মোখতার আহম্মেদ বলেন, আমরা দুর্নীতি করি না, কাউকে করতেও দেব না। ন্যায়ের পথে চললে আল্লাহর বরকত আমাদের কর্মকাণ্ডে নেমে আসবে। জনগণের সেবায় নিবেদিত রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। উন্নয়ন ও ন্যায্যতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে জনগণের আস্থা ও অংশগ্রহণই মূল শক্তি। এজন্য সৎ, যোগ্য ও নীতিনিষ্ঠ নেতৃত্ব দরকার।

গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, সেক্রেটারি তাজ মাহমুদ, শ্রমিক কল্যাণ বিভাগের সভাপতি মোঃ মঞ্জুরুল হক, আটারকছড়া ইউনিয়ন সভাপতি মাওলানা ফয়েজ আহমেদ, সহসভাপতি আব্দুস সাত্তার, সেক্রেটারি মোঃ ইউসুফ, মতিউর রহমান, লংগদু ইউনিয়ন নায়েবে আমীর মোঃ আবুবকরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে নির্বাচনী প্রচারণা ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেক ভোটার বলেছেন আমরা অনেক প্রার্থী দেখেছি, দল দেখেছি কিন্তু এবার আমরা  জামায়াতের প্রার্থীকেই ভোট দিব। তিনি একজন সৎ ও যোগ্য লোক।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com