শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“রাঙ্গামাটির লংগদুতে জামায়াতের কর্মী সমাবেশ”

তাজ মাহমুদ, লংগদু (রাঙ্গামটি):   |   শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ২৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“রাঙ্গামাটির লংগদুতে জামায়াতের কর্মী সমাবেশ”
৩৭

৩১ অক্টোবর, ২০২৫  শুক্রবার সন্ধ্যা ৬ টায়  স্থানীয় এক মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার মাইনীমুখ ইউনিয়নের কর্মী সমাবেশ অনুষ্ঠিত। উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দীনের সভাপতিত্বে ও মাইনীমুখ  ইউনিয়ন নায়েবে আমীর  মাওলানা মোঃ নুরুন্নবী এর পরিচালনায় উক্ত কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা আমীর অধ্যাপক মোঃ আব্দুল আলীম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং রাঙ্গামটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোখতার আহম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রকাশনা সম্পাদক মোঃ নুরুল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, সেক্রেটারি তাজ মাহমুদ প্রমুখ।

সমাবেশে জেলা আমীর বলেন, দেশের মানুষ এখন ইসলামের পক্ষে ভোট দিতে আগ্রহী। গত ৫৪ বছরে অন্য কোনো মতবাদ মানুষকে শান্তি বা উন্নয়ন দিতে পারেনি। আগামী নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোট ছিনতাই রোধে প্রস্তুত থাকতে হবে বলেও তারা আহ্বান জানান।
জামায়াতের দলীয় প্রার্থী এডভোকেট মোঃ মোখতার আহম্মেদ বলেন, জনগণের সেবায় নিবেদিত রাজনীতি প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। উন্নয়ন ও ন্যায্যতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হলে জনগণের আস্থা ও অংশগ্রহণই মূল শক্তি। এজন্য সৎ, যোগ্য ও নীতিনিষ্ঠ নেতৃত্ব দরকার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com