শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

“রাঙ্গামাটির লংগদুতে বিএনপি নেতার ঈদ উপহার সামগ্রী বিতরণ”

তাজ মাহমুদ, রাঙ্গামাটি প্রতিনিধি:   |   শুক্রবার, ১৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

“রাঙ্গামাটির লংগদুতে বিএনপি নেতার ঈদ উপহার সামগ্রী বিতরণ”
৬৩

১৩ মার্চ, ২০২৬ ইং শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে গরীব,অসহায় ও দুস্থ পরিবারের মাঝে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল এর সৌজন্যে স্থানীয় চৌমুহনী বাজারে উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাঙ্গামাটি পার্বত্য জেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু নাছির, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ  তোফাজ্জল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল হালিম, জেলা কমিটির যুগ্ম সম্পাদক শাহ আলম মুরাদ, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জানে আলমসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।ঈদ উপহার সামগ্রী বিতরণ পুর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন, এলাকার সকল  বিত্তশালীরা যদি সমাজের গরীব, অসহায় ও দুস্থদের পাশে এগিয়ে আসলে সমাজের সকলে মিলে একসাথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।

পরিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার রুহের মাগফেরাত কামনা করে ও বিশ্বের শান্তি ও ঐক্য কামনা করে দোয়া করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com