শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাঙ্গামাটির লংগদুতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের মিছিল

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি   |   বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ২০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাঙ্গামাটির লংগদুতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতের মিছিল
২৩০

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মুল্য জনসাধারণের ক্রয়সীমার মধ্যে রাখার দাবিতে রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলার উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ইং বুধবার বিকাল ৫ টায় উপজেলার মাইনীমুখ বাজার জামে মসজিদ হতে মিছিলটি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সড়ক প্রদক্ষিন শেষে মিছিলোত্তর এক সমাবেশ মাইনীমুখ বাজার লঞ্চঘাটে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি তাজ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত মিছিলোত্তর সমাবেশে বক্তব্য রাখেন লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, এসিসট্যান্ট সেক্রেটারি মাওলানা মোঃ শিহাব উদ্দীন।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, কোষাধ্যক্ষ ওছমান গণি, শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মঞ্জুরুল হকসহ প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি,আত্ম-সংযম, সহমর্মিতা ও নৈতিকতার শিক্ষা গ্রহণের মাস। তিনি সকলকে রমজানের পবিত্রতা রক্ষা, ব্যবসা-বাণিজ্যে সততা বজায় রাখা এবং সামাজিক অনাচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
তারা আরো বলেন, পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, অসাধু ব্যবসায়ীদের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। সাধারন খেটে খাওয়া শ্রমিক সমাজ, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ যেন স্বস্তির সঙ্গে মাহে রমজানের সিয়াম পালন করতে পারেন সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com