তাজ মাহমুদ, লংগদু, রাঙ্গামাটি | সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | ৪০ বার পঠিত | পড়ুন মিনিটে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে পার্বত্য রাঙামাটিতে ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
২৯ ডিসেম্বর, ২০২৫ ইং সোমবার ২৯৯ নম্বর পার্বত্য রাঙামাটি সংসদীয় আসনের জন্য জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফীর কাছে এসব মনোনয়নপত্র জমা দেন বিভিন্ন রাজনৈতিক দল সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীরা।
মনোনয়নপত্র দাখিল করেছেন এমন প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, ১০ দলীয় জোটের পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ ও স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মোনোনীত প্রার্থী জুই চাকমা, জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার, গণ অধিকার পরিষদ প্রার্থী এম এ বাশার, খেলাফত মজলিসের প্রার্থী আবু বক্কর মোল্লা, এবং ইসলামি আন্দোলন মোনোনীত প্রার্থী মোঃ জসিম উদ্দিন সহ মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সকাল সাড়ে ১১টায় বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে মনোনয়নপত্র দাখিল করেন। পরে দুপুর সাড়ে ১২টায় জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ এবং দুপুর ১টায় স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা তাদের মনোনয়নপত্র জমা দেন। বিকেল ৩টায় জমা দেন গণ অধিকার পরিষদ প্রার্থী এম এ বাশার।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com