শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাঙ্গুনিয়ায় ঈদের নামাজ আদায় করলেন হুমাম কাদের চৌধুরী

এম. মতিন   |   সোমবার, ৩১ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাঙ্গুনিয়ায় ঈদের নামাজ আদায় করলেন হুমাম কাদের চৌধুরী
৩৩

চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় প্রথমবারের মতো ঈদের নামাজ আদায় করলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী। সোমবার (৩১মার্চ) সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তিনি ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এর আগে সকাল সাড়ে আটটায় উপজেলা ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের জন্য আসেন হুমাম কাদের চৌধুরী। নামাজ শেষে মোনাজাতের আগে হুমাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন। এ সময়ে তিনি বলেন, ‘আজকে প্রথম বারের মতো আমি রাঙ্গুনিয়ায় ঈদ পালন করতে পারছি, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের আশ্বস্ত করছি যে, সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবার যতদিন আছে আপনাদের পাশেই থাকবে, আপনাদের মাঝেই থাকবে।’

তিনি আরও বলেন, ‘এখানে সেনাবাহিনীর সদস্য যারা আছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ দিতে চাই, আজকে হয়তো আমি নামাজ পাড়তে পারতাম না, যদি আপনারা সহযোগিতা না করতেন। আপনাদের কারনেই আজকে দেশে শান্তি ফিরে এসেছে।আমাদের ইউএনও সাহেবও এখানে আছেন, তাকেও ধন্যবাদ জানাতে চাই। আমাদের বর্তমান সরকারের পক্ষ থেকে উনি এখানে প্রতিনিধি হিসাবে আছেন, আপনাদের খেদমত করছেন।’ হুমাম কাদের চৌধুরী বলেন, ‘আশাকরি আমার যখন বিপদ ছিলো তখনো আপনারা আমার পাশে দাঁড়িয়েছিলেন, এখনো আমার পাশে থাকবেন। সকলকে আমি ঈদ মোবারক জানাচ্ছি এবং আমার পরিবারের পক্ষ থেকে সালাম জানাচ্ছি।’

ঈদের নামাজের পর তিনি সেনাবাহিনী, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন এলাকা থেকে আসা ব্যক্তিবর্গসহ দলীয় নেতাদের সঙ্গে কুশল ও কোলাকুলি বিনিময় করেন। এসময় হুমাম কাদের চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সি. যুগ্ম আহবায়ক অধ্যাপক মো মহসিন, যুগ্ম আহবায়ক একতিয়ার হোসেন, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন শাহ, মসিউদৌল্লা, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সি সহ-সভাপতি ভিপি আনছুর উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক পারভেজ মোশারফ, আনোয়ারুল করিম, দিদারুল আলম, ফারুকুল ইসলাম, আবুল হোসেন চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু বক্কর, সদস্য সচিব হেলাল আহমেদ, তোহা, ইফাক, সাবেরুল ইসলাম, জিসাসের সভাপতি মো. সোহেল, সোলাইমান প্রমূখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com