শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাঙ্গুনিয়ায় দুই ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

এম. মতিন   |   বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাঙ্গুনিয়ায় দুই ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

রাঙ্গুনিয়ায় দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার ইসলামপুর ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-কাদের। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিচার্জ অফিসার মো. আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দীন।

অভিযানে র্যাব-৭, রাঙ্গুনিয়া থানা পুলিশ ও ফায়ার স্টেশন এবং বন অধিদপ্তরের কর্মীরা সহায়তা করেন। পরিবেশ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩(সংশোধন আইন ২০১৯) এর কতিপয় ধারা লঙ্ঘন করায় কেবিএম ও সম্রাট নামে দুটি ইটভাটার চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com