শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এম. মতিন   |   শনিবার, ১৫ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
১২

পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাব কনফারেন্স কক্ষে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীর আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মুরাদ চৌধুরী বলেন,  “রাঙ্গুনিয়ায় ৫০ শয্যার একটি হাসপাতাল থাকলেও তা জনগণের তুলনায় অপ্রতুল। এক্ষেত্রে উত্তর রাঙ্গুনিয়া এবং দক্ষিণ রাঙ্গুনিয়ায় পৃথক ২৫ শয্যাবিশিষ্ট দুটি হাসপাতাল হলে জনগণ উপকৃত হবে। তিনি আরো বলেন, রাঙ্গুনিয়াকে পরিকল্পিত ইকোনমিক জোনে পরিণত করা যেতে পারে। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং কাপ্তাই সড়ককে চার লেইনে উন্নীতকরণ এবং মরিয়মনগর ডিসি সড়ক প্রশস্ত করলে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।

” রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন প্রেস ক্লাব এর সাবেক সভাপতি আকাশ আহমেদ। উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক আবদুল শুক্কুর, পৌরসভা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন, সদস্য সচিব মোহাম্মদ মহসিন,  দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের আহবায়ক শাহজাহান সিকদার, জেলা যুবদলের সদস্য আনোয়ার হোসেন, আবদুল হালিম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শোয়েব কাদের, সাবেক বিএনপি নেতা মুহিবুল্লাহ মারুফী, সরফভাটা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল হক চৌধুরী সবুজ, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, মো. মোরশেদসহ প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এস এ মুরাদ চৌধুরী বলেন, ” দলের প্রয়োজনে এবং রাঙ্গুনিয়ার জনগণের স্বার্থে দলীয় মনোনয়ন চাইবো। দল মনোনয়ন দিলে নির্বাচন করবেন, না দিলেও যাকে দেবে তার পক্ষে কাজ করবো।”  ২০১৮ সালেও তিনি মনোনয়ন চেয়েছেন এবং দলের দু:সময়ে দল ছেড়ে যাননি, জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছেন বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। শেষে রাঙ্গুনিয়া প্রেস ক্লাব কার্যালয়ে একটি টিভি উপহার দেন এস এ মুরাদ চৌধুরী। ছবির ক্যাপশন: রাঙ্গুনিয়া প্রেস ক্লাবে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে বক্তব্য দেন এস এ মুরাদ চৌধুরী।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com