শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাঙ্গুনিয়ার রুবেল হত্যা মামলার আসামি সুমন মেম্বার গ্রেফতার

এম. মতিন:   |   মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৮৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাঙ্গুনিয়ার রুবেল হত্যা মামলার আসামি সুমন মেম্বার গ্রেফতার
২৭

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আলোচিত সিএনজি চালক রুবেল হত্যা মামলার আসামিকে ইউপি সদস্য সুমনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার ইছাখালি সদর থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাঙ্গুনিয়া থানা সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়া মডেল থানার মামলা নং ১৪, তারিখ ২৭ ডিসেম্বর ২০২৪ ইং, ধারা ৩০২/৩৪ পেনাল কোড অনুযায়ী দায়ের হওয়া মামলার তদন্তে অভিযুক্ত হিসেবে চিহ্নিত হন লালনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আমির হোসেন প্রকাশ সুমন (৩৯)। তিনি ওই এলাকার খিল মোগল গ্রামের বাসিন্দা, পিতা মোঃ ইলিয়াছ ও মাতা গোলতাজ বেগম।

স্থানীয়রা জানান, সুমন মেম্বার আওয়ামী লীগ আমলে দলটির সাথে যোগদান করে বিভিন্ন নেতাদের সঙ্গে আতাত করে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন। আওয়ামী লীগ নেতাদের প্রভাব বিস্তার করে ইউপি সদস্যও নির্বাচিত হন তিনি।

তবে আগস্টের পটপরিবর্তনের পর রাতারাতি ভোল পাল্টে বিএনপি ঘরনার কয়েকজন নেতাকে ম্যানেজ করে মেম্বার সুমন আরও বেপরোয়া হয়ে উঠেন। চাঁদাবাজি, পাহাড় নিধন, মাটি খেকো, টিআর কাবিখা লুটপাট, টাকার বিনিময়ে বয়স্ক ভাতা প্রদান, জন্মনিবন্ধন, ওয়ারিশান সনদ ও ভোটার ফর্মে সত্যায়িত স্বাক্ষর করতে টালবাহানা, নিজ আত্মীয়দেরকে চাইলে কার্ড প্রদানসহ আওয়ামী লীগের প্রভাব কাটিয়ে মাটির ব্যবসা, পাহাড়ের বৃক্ষ নিধন ও বিচার সালিসের নামে থেকে চাঁদা আদায়সহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি। এছাড়াও ২০২৪ সালের ২৬ ডিসেম্বর দিনগত রাত ১টার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ইসলামিয়া পাড়ায় সিএনজি চালক রুবেল হত্যা মামলার আসামি আমির হোসেন সুমন মেম্বার।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিফাতুল মাজদার বলেন, উপজেলার লালানগর ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) আমির হোসেন সুমন একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এলাকাবাসীর অনেক অভিযোগ রয়েছে।

বিকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তবে সুমন মেম্বার সিএনজি চালক রুবেল হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ততার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।”

নিহত রুবেলের পরিবারের সদস্যরা আসামির গ্রেফতারে স্বস্তি প্রকাশ করে বলেন, “আমাদের ছেলে হত্যার বিচার নিয়ে আমরা দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন ছিলাম। আজকে গ্রেফতারের খবরে কিছুটা হলেও আশার আলো দেখছি। আমরা চাই দ্রুত বিচার সম্পন্ন হোক।”

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com