শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাঙ্গুনিয়ার হোসনাবাদে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো।   |   বুধবার, ৩০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ১৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাঙ্গুনিয়ার হোসনাবাদে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
৩৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা, গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার হোছনাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং সাবেক ছাত্রদল নেতা মুহাম্মদ জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে উপজেলার মোগলের হাট বাজারের একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে জাহাঙ্গীর আলম জানান, ‘দীর্ঘদিন ধরে কিছু মাদক ব্যবসায়ী আমার বিরুদ্ধে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। সর্বশেষ গত ২৬ জুলাই গভীর রাতে রাঙ্গুনিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমার নাম ও ছবি যুক্ত করে ব্যানার টাঙানো হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার ষড়যন্ত্র।’ তিনি আরও বলেন, ‘২০১৮ সালে মোগলের হাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকে এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা পেয়েছি।

সে সময় আমাদের জয় উপলক্ষে এবং নির্বাচনী দায়িত্বে থাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়, সেই ছবিগুলোকে এখন বিকৃতভাবে উপস্থাপন করে আমাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে।’ জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, ‘আমি হোছনাবাদ ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি এবং বর্তমানে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় রয়েছি। এই জনপ্রিয়তা ও রাজনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। ২০২১ সালে ইউপি সদস্য এবং ২০২২ সালে বাজার সমিতির সভাপতি হিসেবে আমি নির্বাচিত হই। এরপর থেকেই রাজনৈতিক প্রতিপক্ষ ও স্বার্থান্বেষী মহল আমার জনপ্রিয়তা নষ্ট করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত।’ এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি দাবি করেন, ‘বাজার সমিতির সভা, উন্নয়ন কার্যক্রম বা সামাজিক সংগঠনের অনুষ্ঠানে অংশগ্রহণ করার সময় বিভিন্নজনের সঙ্গে তোলা ছবিকে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।’ সংবাদ সম্মেলনে তিনি হোছনাবাদ ইউনিয়নের মাদক কারবারি ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। এসময় তার সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন মোগলের হাট বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি এজলাস মিয়া, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন টিপুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উপস্থিত ছিলেন বাজারের ব্যবসায়ী ও সাধারণ জনগণ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com