শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থী ডা. রেজাউল করিমের বিরামহীন পথসভা

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো   |   শনিবার, ২৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাঙ্গুনিয়ায় জামায়াত প্রার্থী ডা. রেজাউল করিমের বিরামহীন পথসভা
৩১

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের মোগলেরহাট বাজার ও দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে পথসভা করেছেন চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে ২নং হোসনাবাদের বিভিন্ন পয়েন্টে এ পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। তিনি বলেন, “দাঁড়িপাল্লা প্রতীক শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি ন্যায়বিচার, সমতা ও সুশাসনের প্রতীক।

আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অংশ নিন।” এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শওকত হোসেন, সেক্রেটারি মাস্টার কামাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মো. শাহ আলম, যুব বিভাগের সভাপতি সরোয়ার হোসেন, হোছনাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মহিউদ্দিন বাবু প্রমুখ। নেতৃবৃন্দরা পথসভায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। এরআগে তিনি পারুয়ায় পুকুরে পরে মারা যাওয়া তিন শিশুর পরিবারের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। ছবির ক্যাপশনঃ রাঙ্গুনিয়ায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে পথসভা করছেন ডা. এটিএম রেজাউল করিম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com