শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু

এম. মতিন, চট্টগ্রাম:   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
৯৪

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদে রাখা বালতির পানিতে পড়ে মো. ওয়াজিহান (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী ৩নং ওয়ার্ড পশ্চিম পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশু ওয়াজিহান ওই এলাকার বাসিন্দা ও জনতা ব্যাংক রাউজান জলিল নগর শাখার ব্যবস্থাপক শাহ আলমের ২য় পুত্র।

বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা জয়নাব বেগম।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ওয়াজিহানের মা তাকে বাড়ির ছাদে বালতির পানিতে গোসল করিয়ে ওয়াজিহানকে নিয়ে
নিচে নিজ রুমে চলে আসেন। এরপর মা গৃহস্থালি কাজে রান্নাঘরে গেলে শিশু ওয়াজিহান সবার অগোচরে পুনরায় ছাদে চলে যায়। সেখানে গোসলের কাজে ব্যবহৃত বালতিতে জমিয়ে রাখা পানিতে খেলতে গিয়ে সে উপুড় হয়ে পড়ে যায়।

পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে ছাদে গিয়ে দেখে ওয়াজিহান বালতির পানিতে উপুড় হয়ে পড়ে আছে। এসময় ওয়াজিহানের মায়ের চিৎকারে পরিবারের সদস্যরা ছুঁটে এসে ওয়াজিহানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ব্যাংকার শাহ আলমের শিশুপুত্র ওয়াজিহানের এমন অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ফুটফুটে এই শিশুর মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনের মাঝে চলছে শোকের মাতম।

 

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com