শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

ইবি প্রতিনিধি   |   সোমবার, ১৭ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
১১

রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহমানের বাসায় ঢুকে তাঁর ছেলেকে সম্প্রতি ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের নিচে প্রতিবাদ কর্মসূচি করেন শিক্ষার্থীরা। এসময় তারা অপরাধীদের শাস্তির আওতায় এনে সুবিচার নিশ্চিত করার দাবি জানান। এসময় আইন অনুষদের অন্তর্ভুক্ত আইন, আল ফিকহ অ্যান্ড ল এবং ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীরা বলেন, ‘বিচারকরা যদি নিঃসংকোচে কাজ না করতে পারেন তাহলে বিচার বিভাগের স্বাধীনতা থাকে না।

তাদের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের উপর হামলাকারীদের শাস্তি নিশ্চিত না করতে পারলে অপরাধের বিস্তার বাড়বে। আমরা সভ্য রাষ্ট্র গড়তে চাই। এজন্য বিচারকদের নিরাপত্তা নিশ্চিত, বিচারকদের নিরাপত্তা বেষ্টনী বলয়ের মধ্যে থাকার ব্যবস্থা ও বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট সকলকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।’ উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা ও স্ত্রীকে হত্যাচেষ্টার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত লিমন মিয়াকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মামুনুর রশিদ এ আদেশ দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com