শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাজশাহীতে শিক্ষাবোর্ড কর্মচারীর জনগণের চলাচলের রাস্তা দখল, এলাকাবাসীর ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক:   |   রবিবার, ১৭ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজশাহীতে শিক্ষাবোর্ড কর্মচারীর জনগণের চলাচলের রাস্তা দখল, এলাকাবাসীর ভোগান্তি

রাজশাহী নগরীর হেতম খাঁ কলা বাগান মহল্লায় জনগণের চলাচলের নির্ধারিত রাস্তা বেআইনিভাবে দখল করে দেওয়াল তুলে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী জাকারিয়া হোসেন নয়নের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, সিটি কর্পোরেশন পূর্বে যেই রাস্তা জনসাধারণের জন্য নির্ধারণ করে রেখেছিল, সেই আদেশ অমান্য করে নয়ন জোরপূর্বক দেয়াল তুলে দেন।

অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী বোয়ালিয়া এসি ল্যান্ড উভয় পক্ষকে ডেকে এনে সিদ্ধান্ত নেন যে, সরকারি আমিন ও সার্ভেয়ার দিয়ে জমি মেপে প্রকৃত মালিকানা নির্ধারণ করা হবে। কিন্তু ১৭ আগস্ট নির্ধারিত দিনে সরকারি সার্ভেয়ার মাপঝোক করতে গেলে অভিযুক্ত নয়ন সরকারি আদেশ অমান্য করে লোকজন নিয়ে মব সৃষ্টি করে বাধা দেন এবং সার্ভেয়ারকে ফিরে যেতে বাধ্য করেন।

এলাকাবাসীর দাবি, নয়নের প্রকৃত জমি ভিন্ন স্থানে হলেও তিনি জোরপূর্বক রাস্তার জায়গা দখল করেছেন। প্রকৃত জমি মাপঝোক হলে তার অবৈধ দখল প্রকাশ পেয়ে যাবে বলেই তিনি মাপতে দেননি। এলাকাবাসী আরও জানিয়েছেন, যে জায়গা নয়ন ঘিরে রাস্তা বন্ধ করেছেন, সেটি মূল মালিকগণ পূর্বে জনগণের চলাচলের জন্য ফাঁকা রেখেছিলেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আব্বাস আলী বলেন, “এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পূর্বেই সমঝোতার মাধ্যমে ওই জায়গাটি জনগণের চলাচলের রাস্তা হিসেবে নির্ধারিত হয়েছিল এবং সেখানে সবার স্বাক্ষরও ছিল। কিন্তু ৫ আগস্টের পর নয়ন ভোরের আযানের সময় চুপিসারে দেয়াল তুলে রাস্তাটি বন্ধ করে দেন।”

বিষয়টি নিয়ে বোয়ালিয়া এসি ল্যান্ড জানান, “আমরা উভয় পক্ষকে নিয়ে সরকারি সার্ভেয়ার ও আমিন দিয়ে জমি মাপার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু অভিযুক্ত নয়ন দলবল নিয়ে সরকারি কাজে বাধা দেন। এ নিয়ে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। দ্রুত মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আইনজীবীদের মতে আইন অনুযায়ী—
দণ্ডবিধির ১৮৬ ধারা: সরকারি কর্মকর্তার কাজে বাধা প্রদান করলে তিন মাস পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে।
দণ্ডবিধির ১৮৮ ধারা: সরকারি আদেশ অমান্য করলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে।
দণ্ডবিধির ৪৩০ ধারা: জনগণের চলাচলের রাস্তা বেআইনিভাবে বন্ধ করা জনস্বার্থবিরোধী অপরাধ।
পৌর আইন ২০০৯ (ধারা ৫৬): পৌরসভা বা সিটি কর্পোরেশনের নির্ধারিত রাস্তা দখল করলে তা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।

এলাকাবাসী অবিলম্বে অবৈধ দেয়াল ভেঙে রাস্তা জনগণের জন্য উন্মুক্ত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com