শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাজশাহী শাহমুখদুম থানা বিএনপি: আহ্বায়ক সুমন সরদার, সদস্য সচিব নাসিম খান

মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী:   |   বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজশাহী শাহমুখদুম থানা বিএনপি: আহ্বায়ক সুমন সরদার, সদস্য সচিব নাসিম খান
১৪

রাজশাহী শাহমুখদুম থানা বিএনপি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।ফ্যাসিস্ট সরকার আ’লীগের আমলে বারবার কারা নির্যাতিত সাবেক ছাত্রদল নেতা, সাবেক শাহমুখদুম থানা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরদারকে শাহমুখদুম থানা বিএনপি’র আহ্বায়ক এবং নাসিম খানকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করা হয়।

৮ জানুয়ারি (বৃহস্পতিবার) রাজশাহী মহানগর বিএনপি এ কমিটি ঘোষণা করেন।
রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক এডভোকেট মো: এরশাদ আলী ঈশা ও সদস্য সচিব মামুন অর রশীদ স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটি ঘোষণা পরে ৯ জানুয়ারী ১৪, ১৫, ১৭, ১৮ নং ওয়ার্ডের বাসিন্দারা তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা প্রদান করেন।

কমিটি ঘোষণার পর নব কমিটির আহ্বায়ক সুমন সরদার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ৩১ দফা বাস্তবায়নে আমরা শাহমুখদুম থানা বিএনপি ঐক্যবন্ধ থাকবো। শাহমুখদুম থানা এলাকায় সন্ত্রাস, দখলমুক্ত, চাঁদাবাজ, মাদক নির্মূলে কাজ করবো।

আগামীতে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি সুখি সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখবো। থানা এলাকায় শান্তি প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়াবো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com