শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাজামেহারে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  |   বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ২০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাজামেহারে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
৩৯

কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজামেহার গ্রামে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও প্রতিরোধ গড়তে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় রাজামেহার বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জাপান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুলতান আহম্মেদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা।

সমাবেশে বক্তারা মাদকদ্রব্যের ভয়াবহতা, সমাজে এর নেতিবাচক প্রভাব এবং যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন:
• সুলতান আহম্মেদ (প্রতিষ্ঠাতা, রাজামেহার তরুণ উন্নয়ন সংঘ; জাপান প্রবাসী ও ব্যবসায়ী)
• মোঃ ওমর ফারুক (অধ্যক্ষ, মাতৃভূমি স্কুল অ্যান্ড কলেজ)
• আব্দুর রউফ খান (লেকচারার, রাজামেহার কলেজ)
• আব্দুল কাইয়ুম মীর (সহকারী অধ্যক্ষ, রাজামেহার ফাজিল মাদ্রাসা)
• রবিউল্লাহ (ধর্মীয় শিক্ষক, রাজামেহার উচ্চ বিদ্যালয়)
• রাসেল সরকার (সাবেক সভাপতি, রাজামেহার তরুণ উন্নয়ন সংঘ)

এছাড়াও বক্তব্য রাখেন মিজানুর রহমান পলাশ, বিল্লাল সরকার, কাজী সাদেক, সোহেল খান, আবুল হাসনাত, সোহেল মোল্লা, সাদেক কাজী, সাইদ গাজী ও ফুজায়েল সরকার প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিল্লাল সরকার ও ফয়সাল মীর।

সমাবেশ শেষে উপস্থিত হন দেবীদ্বার থানার এসআই মাজারুল। তিনি জানান, মাদকবিরোধী অভিযানে থানা পুলিশ আরও কঠোর অবস্থান গ্রহণ করবে এবং যারা নিয়মিত মাদক সেবন বা এর সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়ে। সকলে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com