শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলের জগদল সীমান্তে বিএসএফের হাতে ৩ বাংলাদেশী আটক

সুজন আলী   |   বুধবার, ০৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   ১৮৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলের জগদল সীমান্তে   বিএসএফের হাতে ৩ বাংলাদেশী আটক
১৭

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলার জগদল সীমান্তের ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩ বাংলাদেশীকে আটক করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। বুধবার (৭ মে ) ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বালিয়াডাঙ্গী উপজেলার বেলপুকুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে মিস্টার (৩০), মোড়লহাট জিয়াবাড়ী এলাকার আব্দুল হকের ছেলে হামিদুল ইসলাম (৩০) এবং একই এলাকার আনসারুল ইসলামের ছেলে শামীম (২৩)। জগদল সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের ভেতরে এ ঘটনা ঘটে।

বিজিবির ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধীনস্থ জগদল বিওপি সূত্রে জানা গেছে, ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহলদল সীমান্তে টহলের সময় অবৈধভাবে প্রবেশকারী ৩ বাংলাদেশি এক ভারতীয় নাগরিককে আটক করে।এ বিষয়ে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেলেন্ট কর্নেল তানজীর আহমেদ বলেন, আমরা ইতোমধ্যেই ভারতের বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি। বিকেলে বিএসএফের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। আমরা বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করছি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com