শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে আওয়ামী লীগের পাঁচ নেতা কর্মী গ্রেপ্তার

সুজন আলী   |   সোমবার, ২১ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ২৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে আওয়ামী লীগের পাঁচ নেতা কর্মী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ২০ এপ্রিল রবিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: আরশেদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, পৌর শহরের শিমুলতলী এলাকার, মামুনুর অর রশিদ (৬০), পৌর আওয়ামীলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক, কলেজ পাড়া এলাকার, অজয় বসাক (৫২), আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সদস্য, ঈদগাঁও এলাকার ইউসুফ আলী (৩৩), হোসেনগাঁও এলাকার দুলাল হোসেন (৩২), বন্দর এলাকার, সানোয়ার হোসেন(সানী)(২২)। ওসি মুহা: আরশেদুল হক জানান, রাণীশংকৈল থানার মামলা নম্বর ২(২)২৫ ও ১১(৪)২৫ পৃথক দুটি মামলায়, ছিনতাই, সন্ত্রাস বিরোধী আইন,ও বিস্ফোরক দ্রব্য, আইনের তাদের গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com