শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সুজন আলী, রাণীশংকৈল প্রতিনিধি   |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
৫১

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” — এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বেসরকারি সংস্থা ইএসডিও’র সহযোগিতায় দিবসটি উদযাপন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ পুকুরপাড়ে গিয়ে শেষ হয়। পুকুরপাড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রাণীসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারি মাওলানা রজব আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম.আর. বকুল মজুমদার, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশীদ মামুন, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আব্দুল মাবুদ, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মোনায়েম, ইএসডিও থ্রাইভ কর্মকর্তা ফজলুর করিম প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে উপজেলা পরিষদ পুকুরপাড়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলা বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com