শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে আমাদের স্বপ্ন রক্ত দান সেবা সংগঠনের এর শুভ উদ্বোধন

সুজন আলী   |   বুধবার, ০৯ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ২৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে আমাদের স্বপ্ন রক্ত দান সেবা সংগঠনের এর শুভ উদ্বোধন
৬২

জাতি ধর্ম নির্বিশেষে রক্ত দিবো মানবতার কল্যাণে এই স্লোগান কে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আমাদের স্বপ্ন রক্ত দান সেবা সংগঠনের এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় আমাদের স্বপ্ন” গ্রুপের আয়োজনে রাণীশংকৈল পৌর শহরের কুয়েত মসজিদ সংলগ্ন উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে পৌর জামায়াতের আমির আব্দুল মতিন বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক, এ্যাডভোকেট আমানুল্লাহ আল জিহাদী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঠাকুরগাঁও জেলা সভাপতি মতিউর রহমান, ঠাকুরগাঁও জেলা ছাত্রশিবিরের সভাপতি রাশিদুল ইসলাম, রাণীশংকৈল জামায়াতের যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইন, বাচোর ইউনিয়ন আমির মাওলানা ইয়াকুব আলী, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, আমাদের স্বপ্ন রক্ত দান সেবা সংগঠনের সভাপতি মোজাফফর হোসেন, সহ-সভাপতি আহসান হাবীব, প্রচার সম্পাদক সাব্বির রহমান ,সহকারী প্রচার সম্পাদক লিমন সরকার, ছাত্রশিবিরের ঠাকুরগাঁও জেলা সাহিত্য সম্পাদক আয়নাল হক, ছাত্রশিবিরের পৌরশহর শাখার সভাপতি রকিব হাসান পৌরশহর শাখার সাবেক সভাপতি, ইমরান আলীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমাদের স্বপ্ন রক্ত দান সেবা সংগঠনের সেক্রেটারি শামীম হোসেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com