শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি   |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
৯৭

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয়ে সরকারি অনুদানের প্রলোভন দেখিয়ে এক মুক্তিযোদ্ধার কাছ থেকে ৪২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ফজলুল করিম রাণীশংকৈল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জানা গেছে, শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা ফজলুল করিমের মুঠোফোনে অজ্ঞাত একটি নম্বর থেকে কল আসে। ফোনের অপর প্রান্তের ব্যক্তি নিজেকে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয় দিয়ে বলেন, সরকারি সহায়তা হিসেবে তার নামে ২ লাখ ৯৫ হাজার টাকার অনুদান এসেছে। অনুদানের টাকা ছাড় করতে প্রক্রিয়াজনিত খরচ’ বাবদ অগ্রিম ৪২ হাজার টাকা ডাক বিভাগের নগদ মোবাইল ব্যাংকিংয়ের একটি নম্বরে পাঠাতে বলা হয়। সরকারি অনুদান পাওয়ার আশায় তিনি ওই নম্বরে ৪২ হাজার টাকা পাঠিয়ে দেন।

টাকা পাঠানোর পর থেকেই নম্বরটি বন্ধ পাওয়া যায়। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। বিষয়টি সহকর্মীদের জানালে তিনি বুঝতে পারেন, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র পরিকল্পিতভাবে তার সঙ্গে প্রতারণা করেছে। পরে তিনি রাণীশংকৈল থানায় সাধারণ ডায়েরি করেন। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা ফজলুল করিমের বাড়ি উপজেলার লেহেম্বা ইউনিয়নের আরাজি কিসমত সিন্দাগর গ্রামে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। যেসব নম্বর থেকে যোগাযোগ করা হয়েছে, সেগুলো শনাক্তের চেষ্টা চলছে। রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম বলেন, বিষয়টি জানার পর থানায় জিডি করা হয়েছে। প্রতারক চক্রের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যাতে কেউ এ ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হচ্ছে। এখনো চক্রটির পরিচয় শনাক্ত করা যায়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com