শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে যাকাতের অর্থ বিতরণ

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি    |   সোমবার, ১৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে যাকাতের অর্থ বিতরণ
৪৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে যাকাত ফান্ডের অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ ) সকাল ১০ টায়

ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে

উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে উপজেলার ১৯ জন দুঃস্থ ও অসহায়দের মাঝে ৯ হাজার ৩শ টাকা করে মোট ১ লক্ষ ৭৬ হাজার ৭শ টাকা বিতরণ করা হয়।

বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাজিদা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,

ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ও উপজেলা যাকাত কমিটির সদস্য সচিব, ফরহাদুজ্জামান ফরহাদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ার টেকার ও যাকাত কমিটির সদস্য,আমিরুল ইসলাম, যাকাত কমিটির সদস্য, আনিসুর রহমান, বেলায়েত হোসেন সাবেক প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল খালেক প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগম বলেন, ‘রমজান মাস মানবতার শিক্ষা দেয়। সমাজের সচ্ছল মানুষের যাকাত ও সহযোগিতার মাধ্যমে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের মূল শিক্ষা। সরকারও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ও যাকাত কমিটির সদস্য সচিব ফরহাদুজ্জামান বলেন, ‘যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। সঠিকভাবে যাকাত বিতরণের মাধ্যমে সমাজের দারিদ্র্য দূর করা সম্ভব।’তাই সমাজের বিত্তবান মানুষকে যাকাতের অর্থ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে পৌঁছে দেয়ার আহ্বান জানান তিনি। আলোচনা শেষে উপস্থিত উপকারভোগীদের হাতে যাকাত ফান্ডের অর্থের চেক তুলে দেয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com