শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us
রাণীশংকৈল প্রতিনিধি ঠাকুরগাঁও।

রাণীশংকৈলে কবরস্থানের কয়েক শতাধিক আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

  |   সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে কবরস্থানের কয়েক শতাধিক আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
১১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের সহোদর গ্রামের শাহমকদুম বসিলাগাছি কবরস্থানের প্রায় তিন শতাধিক বিভিন্ন প্রজাতির আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।  সোমবার (৬ জানুয়ারি) স্থানীয়রা জানান, আমাদের এই কবরস্থানের জমিতে রোপণ কৃত আমগাছ গুলো রাতের আঁধারে কেবা কারা কেটে ফেলেছে। আমরা সকাল বেলা বাড়ি থেকে বের হয়ে এমন দৃশ্য দেখতে পাই। তারা বলেন যারাই এই জঘন্যতম কাজটি করে থাকুক না কেন, সুষ্ঠ তদন্ত করে আইনের আওতাই এনে  দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তারা।

জানা গেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ  রাণীশংকৈল ঠাকুরগাঁও জি ডি জে আই পি প্রকল্পের আওতায় ইয়া কর্পোরেশন চাঁপাইনবাবগঞ্জ নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠান ২০২১-২২ সালের অর্থবছরে সহোদর কবরস্থানের জমিতে ৭.৫ একর জায়গায় জুড়ে বৃক্ষরোপণ করে। কিন্তু সোমাবার রাতের আঁধারে প্রায় কয়েকশত আমগাছ কেটে ফেলেছে কে বা কারা এতে এলাকায়  চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। তবে এবিষয়ে  থানায় একটি লিখিত অভিযোগ করেছে বরেন্দ্র অফিস। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ মুহা: আরশেদুল হক বলেন, কবরস্থানের জমির আম গাছ কাটার একটি অভিযোগ পেয়েছি বরেন্দ্র অফিসের কাছ থেকে, বিষয় টি খুব দুঃখজনক এটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com