শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে কুলিক নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

সুজন আলী   |   সোমবার, ১৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে কুলিক নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদী থেকে রেজিয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধা মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছেন রাণীশংকৈল থানা পুলিশ। তিনি উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধ্যারই (সাতঘরিয়া) এলাকার মৃত আব্দুস সামাদের স্ত্রী। তিনি দীর্ঘ দিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। তিনি তার বাড়ি থেকে গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন।

সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার বাচোর ইউনিয়নের বাকসা সুন্দরপুর এলাকায় কুলিক নদীতে ভাসমান অবস্থায় বৃদ্ধার লাশটি স্থানীয় এক কৃষক নদীর পাড়ে ধান কাটতে গিয়ে দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে নদী থেকে লাশটি উদ্ধার করে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় বৃদ্ধার লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com