শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন

সুজন আলী, রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি:   |   বুধবার, ২৫ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন
১১৪

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

চলতি অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাট, গ্রীষ্মকালীন মুগডাল ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ খাদিজা বেগম। উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ,‌ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলী, শফিউল হাসান, মামুনর রশিদ, উপজেলা কৃষক দলের সভাপতি মোশাররফ হোসেন,সিনিয়র সাংবাদিক, আনোয়ারুল ইসলাম সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।উল্লেখ্য এ উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় পাট চাষের জন্য ১৫০ জন কৃষক প্রত্যেকে পাবেন ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি সার এবং ৫ কেজি এমওপি সার। মুগডাল চাষের জন্য ১৮০ জন কৃষক প্রত্যেকে পাবেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার।

এছাড়াও, আউস ধান চাষের জন্য ৩ হাজার ২০০ জন কৃষক প্রত্যেকে পাবেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com