শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ২৫ টি গরু বিতরণ

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি   |   বুধবার, ৩০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে ২৫ টি গরু বিতরণ
৩৫

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে বিনামূল্যে ২৫টি বকনা গরু বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ অফিস চত্বরে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ বিতরণী অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক ডা:অমল কুমার রায়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রূপম চন্দ্র মহন্ত, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. রমেন রায়, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. করিমুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি, মাওলানা রজব আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com