শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

সুজন আলী:   |   শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গর্তে জমে থাকা পানিতে ডুবে সানজিদ হোসেন নামের ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাণীশংকৈল পৌরসভার ৫নং ওয়ার্ড দক্ষিণ ভান্ডারা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সানজিদ হোসেন ওই গ্রামের ফল ও সবজি ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছেলে।পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়,বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় বাড়ির লোকজনের অগোচরে বাইরে বের হয় সানজিদ হোসেন এ সময় রান্নাঘরে কাজ করছিলেন তার মা। কিছুক্ষণ পর বাড়ির উঠানে সানজিদ হোসেনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। পরে সন্ধ্যার দিকে বসতবাড়ির পাশের গর্তে (মাটি কেটে করা) জমে থাকা বৃষ্টির পানিতে সানজিদ হোসেনের পরিহিত জুতা ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা‌ ঐ গর্তের পানিতে শিশুটিকে খোঁজাখুঁজি করে তারা পরে গর্তের পানির ভিতর থেকে শিশুটিকে থেকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশু সানজিদ হোসেনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com