শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে গাছ থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:   |   রবিবার, ২০ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে গাছ থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
১৮

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে ইউক্যালিপটাস গাছ থেকে পড়ে রাজু আহমেদ (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রাজু আহমেদ ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

রবিবার (২০ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য রাসেল রানা মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজু আহমেদ বাড়ির পাশে নিজস্ব বাগানে ইউক্যালিপটাস গাছ বাঁধার কাজ করছিলেন। এ সময় একটি বাঁকা গাছকে সোজা করার উদ্দেশ্যে তিনি গাছে ওঠেন। একপর্যায়ে গাছটির ডাল ভেঙে তিনি নিচে পড়ে যান এবং নিচে থাকা একটি কোদালের ওপর আছড়ে পড়েন। এতে কোদালের লোহার ডাট তার পেটে ঢুকে গুরুতর আহত হন।পরে রাজুকে উদ্ধার করে পরিবারের সদস্যরা ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন বিষয়টি মাত্রই শুনলাম তবে ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com