সুজন আলী রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ | প্রিন্ট | ৫৮৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর শহরের বসাকপাড়া এলাকায় থেকে বিনা রাণী বসাক (২২) নামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২২মে সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই এলাকার শ্রী বর্গনাথের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পৌর শহরের কলেজপাড়া মন্দিরে দিবাগত রাতে হরিবাসরে অবস্থান করে বিনা রাণী ও বর্গনাথ দম্পতি । এরপর বাড়িতে গেলে দুজনেই নিজের ঘরে শুয়ে পড়ে। বর্গনাথ ঘুম থেকে উঠে কাজ করতে চলে যান। পরে সকালের নাস্তা করতে বাড়িতে এসে দেখেন তার স্ত্রী ঘরের সড়ের সঙ্গে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। এরপর থানা-পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহা. আরশেদুল হক জানান, ঘটনা স্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com