শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সুজন আলী   |   সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৫৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
১৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ১৩ জানুয়ারি সকালে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। কেন্দ্রিয় হাইস্কুল মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও রকিবুল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হোসেন। সভাপতি ও উদ্বোধক ইউএনও ছাড়াও বক্তব্য দেন – জামায়াত ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান (মাস্টার), পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- সমাজসেবক মো: তোয়াহা, অধ্যক্ষ মহাদেব বসাক, প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল প্রমুখ। মেলায় রাজনৈতিক-সামজিক,নেতা- কর্মকর্তা,শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এবার মেলায় বিভিন্ন স্কুল-কলেজ মাদ্রাসার ১৬টি স্টল স্থান পেয়েছে। পরে ইউএনও এবং কর্মকর্তারা স্টলগুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানে পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মাঝে গণিত অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com