শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ

সুজন আলী:   |   মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ
১৮

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দিনব্যাপী পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাট অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় চাষিদের মাঝে এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানের সভাপতিত্বে এবং জেলা পাট উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার মালাকার এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম। দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোশাররফ হোসেন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।

এতে বক্তারা বলেন, পাটের সুদিন ফিরিয়ে আনতে পাট অধিদপ্তর বদ্ধপরিকর। সেজন্য পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পাট চাষিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হচ্ছে।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন পাট চাষীকে পাট চাষ, জাগ ও আঁশ ছাড়ানোসহ আধুনিক পদ্ধতিতে উন্নত মানের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com