শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে দুই অপহৃত ব্যক্তি উদ্ধার, গ্রেপ্তার ৬

সুজন আলী:   |   মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ২৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে দুই অপহৃত ব্যক্তি উদ্ধার, গ্রেপ্তার ৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। (২৮ অক্টোবর) সোমবার দিবাগত রাতে উদ্ধারের এ ঘটনায় অপহরণকারী চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ভুল্লি থানা ভাতগাঁও এলাকার হোসেন আলীর ছেলে জাহিদুর রহমান জাহিদ (২৫), একই এলাকার ঢোলকালী গ্রামের হামিদুল হকের ছেলে আব্দুর রাজ্জাক (২৬), ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের দেওগাঁও এলাকার আব্বাস আলীর ছেলে জাফর আলী (৩১), ঠাকুরগাঁও পৌরসভার ঘোষপাড়া এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে মোঃ শুভ (২৫), ঠাকুরগাঁও সদর উপজেলার ঝাড়গাঁও ইউনিয়নের আরাজি কেশববাড়ী এলাকার হাফিজ উদ্দিনের ছেলে লাবু ইসলাম (২৭), ঠাকুরগাঁও সদর উপজেলার আউরিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও এলাকার ইউসুফ আলীর ছেলে মাহবুবুর রহমান (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, অপহৃত দুই ব্যক্তি জামালপুর জেলার শাহবাজপুর এলাকার ইউনুস আলীর ছেলে নাজমুল হোসেন (৩৫) একই এলাকার ময়নাল হকের ছেলে শামীম হোসেন (২১) তারা দুইজনে সবুজ হেলথ্ ল্যাবরেটরীজ নামে ইউনানী ঔষধ কোম্পানিতে রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি হিসেবে চাকরি করতো রানীশংকৈলে একটি বাসায় ভাড়া থেকে বিভিন্ন স্থানে কোম্পানির ওষুধ বিক্রির কাজ করতো। গতকাল বিকেলে ওষুধ বিক্রির কাজ শেষ করে ভাড়া বাসায় ফেরার সময় রাণীশংকৈল উপজেলার দোশিয়া রাজবাড়ী এলাকা থেকে অজ্ঞাত ৮/৯ জন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে নাজমুল হোসেন ও শামীম হোসেনকে অপহরণ করে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা মারধর ও হুমকি প্রদান করে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। গতকাল বিকালে অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধারে রানীশংকৈল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধারে ঠাকুরগাঁও পুলিশ সুপার, নির্দেশনায় এএসপি (রাণীশংকৈল সার্কেল) ফারুক আহমেদ এর নেতৃত্বে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ মুহঃ আরশেদুল হক, এস আই স্বপন কুমার রায়, এস আই সেকেন্দার আলী, এসআই আশরাফুল, এসআই কমলেশ, এস আই নাদিরুল মুরাদ, এসআই হিরন্ময়, এসআই শহিদুল ইসলাম সহ-সঙ্গীয় অফিসার ফোর্সের সমন্বয়ে পুলিশের একাধিক টিম অভিযানে নামেন বিভিন্ন স্থান থেকে অপরাধ গোয়েন্দা তথ্য পর্যালোচনা করে অপরাধীদের সনাক্ত করে। রানীশংকৈল ও ঠাকুরগাঁও সদর থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অপহৃত দুই ব্যক্তি ও অপহরণের ঘটনায় জড়িত ৬ জন ব্যক্তিকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে অপহরণে ব্যবহৃত ৩ টি মোটরসাইকেল, ৬ টি মোবাইল ফোন নগদ ১০,৫০০ টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহঃ আরশেদুল হক বলেন, অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণ চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতে সোর্পদ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com