শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:   |   রবিবার, ১৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৪৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শ্রমিকের মৃত্যু
৮২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শ্রীকান্ত রায় (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার নেকমরদ বাজার পাটিহাটি এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীকান্ত রায়
পেশায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। নিহত শ্রীকান্ত রায় ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্ধুনা কোনপাড়া গ্রামের অষ্টম রায়ের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক সপ্তাহ আগে নির্মাণাধীন ওই ভবনের ছাদ ঢালাইয়ের কাজ হয়। আজ সকালে সেন্টারিংয়ের কাঠ খুলতে যায় শ্রীকান্ত রায় এ সময় অসাবধানতাবশত তিনি সেফটি ট্যাংকে পড়ে যান। ট্যাংকের ভেতরে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার উপ-পরিদর্শক (এসআই) নিতাই জানান, নিহতের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং তাদের কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com