শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে পাট চাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুজন আলী   |   শনিবার, ২৪ মে ২০২৫   |   প্রিন্ট   |   ২৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে পাট চাষীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায়। পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪মে) রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর এর আয়োজনে, উপজেলা পরিষদ সভা কক্ষে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার এর সভাপতিত্বে ও উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা তানিয়া আক্তারের সঞ্চালনায় এতে প্রশিক্ষক ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক(উদ্যান) জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আল মামুনুর রশিদ।

দিনাজপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলাইমান আলী প্রমুখ। এছাড়াও অনলাইনে যুক্ত হয়ে পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে পাট চাষীদের প্রশিক্ষণ দেন পাট অধিদপ্তরের সহকারী পরিচালক কামাল হোসেন। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা হতে ৭৫ জন পাট চাষী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বক্তরা বলেন, পাটের সুদিন ফিরিয়ে আনতে পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এজন্য পাট চাষীদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়। পাটচাষে কৃষকদের আগ্রহ বাড়াতে প্রশিক্ষণ কর্মসূচিতে চাষীদের পাটচাষ ও বীজ উৎপাদন সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে আলোচনা হয়। এছাড়াও দিনব্যাপী প্রশিক্ষণে চাষীদের আধুনিক পদ্ধতিতে পাট ও পাট বীজ উৎপাদন, পরিচর্যা এবং ফলন বাড়ানোর কৌশল সম্পর্কে অবহিত করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com