শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে পূজা উদযাপন কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময়

সুজন আলী রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:   |   বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে পূজা উদযাপন কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময়
২০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে উপজেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাণীশংকৈল থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) স্নেহাশীষ কুমার দাস।

সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, সম্পাদক, পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ উপজেলার ৫৫টি পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকরা অংশ নেন।

এসময় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি একটি সার্বজনীন উৎসব। সবাই মিলে- মিশে এ উৎসব উদযাপন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত থাকবে। প্রতিটি পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে এবং পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশও দায়িত্ব পালন করবে।

প্রধান অতিথি সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস বলেন, দুর্গাপূজা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসন কঠোর নজরদারিতে থাকবে। পূজার সময়কালীন প্রত্যেক মণ্ডপে পুলিশি টহল ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

সভায় ওসি আরশেদুল হক বলেন,আপনাদের যেকোনো সমস্যা বা আশঙ্কার বিষয় দ্রুত থানা পুলিশকে জানান। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় আপনাদের পাশে আছে। পূজার সময় সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এবং ধর্মীয় সম্প্রীতি বজায় থাকে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। উপজেলার প্রতিটি পূজা মন্ডপ সিসিটিভির আওতায় থাকবে।

এ সময় পূজা উদযাপন পরিষদের নেতারা পূজা মণ্ডপের নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, আলোকসজ্জা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com