শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৪

সুজন আলী রানীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি :   |   শনিবার, ১৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   ২২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৪
২৪২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে তর্কের জেরে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার নেকমরদ ইউনিয়নের চন্দনচহট গ্রামে এ সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে চন্দনচহট গ্রামে স্থানীয় যুবদল নেতৃবৃন্দ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদে জামায়াত সংসদ সদস্যদের কক্ষ ত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা করছিলেন। এ সময় নেকমরদ ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মো. আক্তার হোসেন সেখানে উপস্থিত হয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হলে আক্তার হোসেন তার সমর্থকদের খবর দেন। মুহূর্তের মধ্যে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে সংঘর্ষে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকা চারজন হলেন, বিএনপি নেতা মো. আরিফুল, মো. ফারুক,মো. রুবেল ও জামাত নেতা মো. আক্তার হোসেন।

 

ঘটনার পর পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি আরও বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com