শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আইনুল হকের দাফন সম্পন্ন

সুজন আলী   |   বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫   |   প্রিন্ট   |   ৪০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আইনুল হকের দাফন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, প্রবীণ রাজনৈতিক নেতা আইনুল হক (৮২) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৮ মে) রাত ৯টা ৩০ মিনিটে পৌর শহরের রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে তিনি অসুস্থতাজনিত কারণে দিনাজপুর চেকআপ ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা নামাজে রাণীশংকৈল ও ঠাকুরগাঁও জেলা বিএনপি’ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, আলেম, সাংবাদিকসহ প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন। প্রবীণ এই নেতার বিএনপির দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলীয় সংকটকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ছিলেন। তাঁর মৃত্যুতে জেলা ও উপজেলা বিএনপি গভীর শোক প্রকাশ করেছে। জানাযা শেষে মরহুমের দাফন পৌর শহরের পাঁচপীর কবরস্থানে সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com