সুজন আলী: | মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | ২৮০ বার পঠিত | পড়ুন মিনিটে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৃষ্টিতে জমে থাকা পানিতে ডুবে বিশ্বজীৎ রায় নামে ১৫ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১টার দিকে উপজেলার নেকমরদ ইউনিয়নেরপারকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। বিশ্বজীৎ রায় ওই গ্রামের নুকুল চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির সময় বাড়ির লোকজনের অগোচরে পাশের বাড়িতে যাওয়া সময় আঙিনায় পাশে টিউবলের পানি পরার গর্তে পা পিচ্ছিলে পড়ে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে যায় বিশ্বজীৎ রায়। অনেক খোঁজাখুঁজির পর গর্তের পানিতে তার ভাসমান লাশ দেখতে পান স্বজনরা।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ না থাকায় শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com