শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার

সুজন আলী   |   শনিবার, ০১ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে খায়রুল ইসলাম (৬০) নামে এক মুয়াজ্জিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ১ মার্চ সকালে পুলিশ উপজেলার নেকমরদ ইউনিয়নের কালিবাড়ি এলাকার সামসুদ্দিনের হাস্কিং মিলের অদূরে একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাধা অবস্থায় খায়রুল ইসলামের লাশ উদ্ধার করে। মৃত খায়রুল ভবানন্দপুর গ্রামের আশিরউদ্দিনের ছেলে এবং নেকমরদ বাজারের একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘ দিন ধরে সামসুউদ্দিন হাস্কিং মিলে নৈশ প্রহরী হিসাবে কাজ করতেন। স্থানীয়রা জানান, গতকাল রাতে খায়রুল বাড়ি থেকে মিলের উদ্দেশ্য বের হন।

শনিবার সকালে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজির করে না পেয়ে জানতে পারে একটি ভুট্টা ক্ষেতে একজনের লাশ পাওয়া গেছে। পরে পরিবারের লোক ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে নিশ্চিত হন। সুরতহাল শেষে পুলিশ জানায় লাশের হাত পা বাধা ছিল, এবং শরীরের বিভিন্ন অংশে মারপিটের ক্ষত চিহ্ন পাওয়া গেছে। রাণীশংকৈল থানার ওসি মুহা: আরশেদুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। রির্পোটের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com