শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে মাসব্যাপী ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন

সুজন আলী, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধি:   |   রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে মাসব্যাপী ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন
১৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হাজার বছরের ঐতিহাসিক নেকমরদ ওরশ মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মেলা অফিস প্রাঙ্গনে মাসব্যাপি এ মেলার উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।

উপজেলা নির্বাহী অফিসার ও মেলা কমিটির সভাপতি মিজ খাদিজা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান। আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, গণঅধিকার পরিষদের ঠাকুরগাঁও – ৩ আসলে মনোনীত এমপি প্রার্থী মামুনুর রশিদ মামুন, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক, জেলা নাগরিক পার্টির সাধারণ সম্পাদক, খলিলুর রহমান প্রমুখ।
এসময় অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী, সিনিয়র সহ-সভাপতি নুর নবী, খলিলুর রহমান, সহ-সম্পাদক শাহাবুদ্দিন, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম মানিক, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, সদস্য সচিব আনারকলি, নেকমরদ ইউনিয়ন বিএনপি সম্পাদক তানজু, মেলা কমিটির সাধারণ সম্পাদক নবী আলী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপি সভাপতি ও মেলা কমিটির নেতা আবু বক্কর সিদ্দিক মানিক।
বক্তারা তাদের বক্তব্যে ঐতিহাসিক নেকমরদ মেলার ধারাবাহিকতা ও ঐতিহ্য ধরে রাখার জন্য মেলা কমিটির প্রশংসা করেন ও তাদেরকে ধন্যবাদ জানান। এইসাথে তারা ওরশ মেলা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও প্রাণবন্তভাবে মেলা অনুষ্ঠিত হবার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় অনুষ্ঠানে মেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ, দোকান ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com