শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমানের দাফন সম্পন্ন

সুজন আলী রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:   |   সোমবার, ০৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   ৪১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমানের দাফন সম্পন্ন
২৯

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরের ভান্ডারা নিবাসি বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত প্রাণিসম্পদ চিকিৎসক আলহাজ্ব হামিদুর রহমান (৮৩) গতকাল ৮ জুন রবিবার বিকেল ৫টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সোমবার (৯ জুন) সকাল পৌনে ১০ টায় বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমানকে রাণীশংকৈল পৌর শহরের ডিগ্রি কলেজে মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।

মৃতুকালে তিনি ১ স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে সন্তানসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গার্ড অব অনারে উপজেলা,পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক, সামাজিক ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে ওই মাঠেই জানাজা শেষে পৌর শহরের পাঁচপীর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com