শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে শ্যালো মেশিন চুরির অভিযোগে যুবককে কুপিয়ে হত্যা

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে শ্যালো মেশিন চুরির অভিযোগে যুবককে কুপিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শ্যালো মেশিন চুরির অভিযোগকে কেন্দ্র করে কার্তিক রায় (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার নেকমরদ ইউনিয়নের কুয়াভিটা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কার্তিকের গলা, মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কোপ দেয়। এতে তিনি গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের স্বজনদের অভিযোগ, একই গ্রামের হদা ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে নানা অজুহাতে কার্তিককে হয়রানি করে আসছিল। মঙ্গলবার রাতেও তারা
শ্যালো মেশিন চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত করে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহা. আরশেদুল হক বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com