শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে সড়কে প্রাণ গেল যুবকের

সুজন আলী   |   বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে সড়কে প্রাণ গেল যুবকের

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অজ্ঞাত গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন নিহতের নাম শ্রাবণ (২০)। মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় ৭টার দিকে রাণীশংকৈল পীরগঞ্জ মহাসড়কে পুরাতন সেন্টার নামক এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরো দুজন গুরুতর আহত হয়। নিহত শ্রাবণ রাণীশংকৈল উপজেলার পৌর শহরের ভান্ডারা কলেজ পাড়া এলাকার মহেন্দ্র সিংহের ছেলে।

রাণীশংকৈল থানার ওসি মুহাঃ আরশেদুল হক জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাণীশংকৈল -পীরগঞ্জ মহাসড়কে পুরাতন সেন্টার নামক এলাকায় অজ্ঞাত একটি গাড়ি ওই মোটরসাইকেলকে চাপা দেয় এতে গুরুতর আহত চালক শ্রাবণকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শ্রাবণ মারা যান । তিনি আরোও জানান এ ব্যাপারে অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com