শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:   |   শুক্রবার, ২২ আগস্ট ২০২৫   |   প্রিন্ট   |   ১৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ
৩৫

“ছাত্র রাজনীতি করতে গিয়ে অসংখ্যবার গ্রেফতার হয়ে জেল হাজতে গেছি, ৭৯টি মামলা খেয়েছি। ডিবি পুলিশ রিমান্ডের পর রিমান্ড নিয়েছে। এসব বিপদের সময় সাংবাদিকরাই আমার পাশে থেকেছেন। এজন্যই সাংবাদিকরা রাজনৈতিক নেতাদের প্রিয় বন্ধু,”—এমন মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী কামাল আনোয়ার আহাম্মদ।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “আমি আপনাদের সেবক হতে এসেছি, এলাকার জন্য কাজ করতে চাই। এজন্য ঠাকুরগাঁও-৩ আসন থেকে দলের কাছে মনোনয়ন চাইবো। গত ১৬-১৭ বছরে দেখেছি, এমপি হয়ে কেউ কেউ চাকুরীর নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছে, হিন্দুদের জমি দখল করেছে। আমার বেলায় এমনটি হবেনা।”

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, উপজেলা সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, যুগ্ম সম্পাদক মুনতাসির আল মিঠু, মনিরুজ্জামান মনি, ঈসা, পৌর যুবদল নেতা আক্তার হোসেন, মমিন, মহিলা দলের সদস্য সচিব আনারকলি প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com