শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে সাবেক উপজেলা চেয়ারম্যান মুন্না গ্রেফতার

সুজন আলী রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৭০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে সাবেক উপজেলা চেয়ারম্যান মুন্না গ্রেফতার
১০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না (৪৪) কে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা পরিষদের মূল ফটকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাহরিয়ার আজম মুন্না রাণীশংকৈল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সর্বশেষ কেন্দ্রীয় আওয়ামীলীগের যুব ক্রীয়া উপ-কমিটির সদস্যের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরশেদুল হক জানান, সন্ধ্যায় রাণীশংকৈল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আজম মুন্নাকে গ্রেফতার করা হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা হয় । সে মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দ্রুতই তাকে আদালতে তোলা হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com