শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে সাবেক প্রেসক্লাবের সভাপতি মোবারক আলীর মায়ের ইন্তেকাল

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি   |   সোমবার, ০৭ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে সাবেক প্রেসক্লাবের সভাপতি মোবারক আলীর মায়ের ইন্তেকাল

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সাবেক প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোবারক আলীর মা তৈয়বা খাতুন (৮৫) ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (৭ জুলাই) ভোর ৫টায় উপজেলার বাচোর ইউনিয়নের আমজুয়ান গ্রামের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। তৈয়বা খাতুন বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে সন্তানসহ অনেক আত্নীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুমার জানাজার নামাজ সোমবার সকাল ১১ টায় উপজেলার এবি ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে রাণীশংকৈল উপজেলার বিভিন্ন রাজনৈতিক- সামাজিক ব্যক্তিবর্গ, রাণীশংকৈল প্রেসক্লাব ও রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে রাণীশংকৈল উপজেলার সকল গণমাধ্যমকর্মীরা গভীর শোক প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com