শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে হার-পাওয়ার প্রকল্পের আওতায় ৮০ নারীর মাঝে ল্যাপটপ বিতরণ

সুজন আলী   |   সোমবার, ০৬ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   ১৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে হার-পাওয়ার প্রকল্পের আওতায় ৮০ নারীর মাঝে  ল্যাপটপ বিতরণ
১২

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর অধীনে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক “হার-পাওয়ার প্রকল্প” এর ৩য় পর্যায়ের ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার ক্যাটাগরিতে ৪ ব্যাচের ২০ জন করে মোট ৮০ জন নারী প্রশিক্ষণার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মিজানুর রহমান, ও প্রজেক্ট সমন্বয়কসহ ট্রেইনারগণ, এবং প্রশিক্ষণার্থীরা।

বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান জানান, প্রযুক্তিকে কিভাবে কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী করা যায় তার জন্যই মূলত এই প্রশিক্ষণ। প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগত দক্ষতা অর্জন নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে। আপনারা ভাগ্যবান এই প্রশিক্ষণটি করতে পারছেন। এই প্রশিক্ষণটি কিন্তু উপজেলার অন্য প্রশিক্ষণ থেকে আলাদা। আপনাদের কাজ করতে যেন সুবিধা হয় এ জন্য আমরা প্রশিক্ষণ চলাকালীন প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে একটি করে ল্যাপটপ দেওয়ার ব্যবস্থা করছি।

আশা করি বাকি ক্লাসগুলো শেষ করে আপনারা ফ্রিল্যান্সিং করে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলবেন। প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা বলেন, ‘হার পাওয়ার প্রকল্পে’ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করছি, যা আমাদের আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ সরকারিভাবে ল্যাপটপ পেয়েছি। প্রশিক্ষণ শেষে আমরা ঘরে বসে উপার্জন করতে পারবো। নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারকেও স্বাবলম্বী করতে পারবো।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com