শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে ১৫ পিস ইয়াবাসহ আটক ১

সুজন আলী রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   ৬৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে ১৫ পিস ইয়াবাসহ আটক ১

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ উপজেলার রাউতনগর মিশনপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ।

গতকাল (৭ এপ্রিল) সোমবার দিবাগত রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মিশনপাড়া এলাকায় রানীশংকৈল থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করার সময় ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুল ইসলাম কালু (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করে।

আটক আশরাফুল ইসলাম কালু ওই এলাকার গাজিউর রহমান গাজু’র ছেলে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা: আরশেদুল হক বলেন, আটককৃতের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। আজ সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com