শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

রাণীশংকৈলে ৩৮ কৃতি শিক্ষার্থীকে এসিডিপি’র শিক্ষাবৃত্তি ও সনদ প্রদান

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি   |   সোমবার, ২১ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   ৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাণীশংকৈলে ৩৮ কৃতি শিক্ষার্থীকে এসিডিপি’র শিক্ষাবৃত্তি ও সনদ প্রদান
৩৮

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি, পুরস্কার, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল ১০টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পারফরম্যান্স গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন (এসইডিপি) প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে পুরস্কার বিতরণ করা হয়। গত দুই অর্থবছরের পারফরম্যান্স বিবেচনায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার ৩৮ জন কৃতি শিক্ষার্থীকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেল্লাল উদ্দিন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার শাহীন আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন আবাদ তাকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আইয়ুব আলী, লাগে লক্ষ্মীর হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন bangladoinik.com-এর খবর

সম্পাদক ও প্রকাশক
ফখরুল ইসলাম
সহসম্পাদক
মো: মাজহারুল ইসলাম
Address

জে এস ফুজিয়ামা ইন্টারন্যাশনালের একটি প্রতিষ্ঠান। ভ্রাতৃপ্রতিম নিউজ - newss24.com